20 C
আবহাওয়া
৫:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে রোববার

এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে রোববার

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার

বিএনএ, ঢাকা: ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে রোববার (৪ ফেব্রুয়ারি)। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান এ তথ্য জানান। তিনি বলেন, চলতি মাসের (ফেব্রুয়ারি) জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য রোববার বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ঘোষণা করা হবে।

এর আগে, গত ২ জানুয়ারি টানা ৬ষ্ঠ মাসের মতো ভোক্তা পর্যায়ে এলপিজির দাম বাড়ানো হয়। ডিসেম্বরের তুলনায় জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া ডিসেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৪০৪ টাকা, নভেম্বরে ছিল ১ হাজার ৩৮১ টাকা, অক্টোবরে ছিল ১ হাজার ৩৬৩ টাকা, সেপ্টেম্বরে ছিল ১ হাজার ২৮৪ টাকা, আগস্টে ছিল ১ হাজার ১৪০ টাকা এবং জুলাই মাসে ছিল ৯৯৯ টাকা।

উল্লেখ্য, গত বছর এলপিজির দাম ৫ দফা কমেছিল এবং বেড়েছিল ৭ দফা।

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী