20 C
আবহাওয়া
৩:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » এই সরকার হলো সিন্ডিকেটের সরকার: মান্না

এই সরকার হলো সিন্ডিকেটের সরকার: মান্না


বিএনএ, ডেস্ক : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন,এই সরকার হলো সিন্ডিকেটের সরকার। সরকার হলো লুটেরা ব্যবসায়ীদের সরকার। সরকার যে শুধু ভোট ডাকাতি করে তা মনে করবেন না। এজন্য আমরা সংগ্রাম করছি।আমাদের সংগ্রাম বন্ধ হয়নি। আমাদের সংগ্রাম কি আমরা থামিয়ে দিয়েছি?

শনিবার(৩ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক নারী ঐক্যের উদ্যোগে ‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে’ এক সমাবেশে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করে নাগরিক নারী ঐক্যের আহ্বায়ক শাহনাজ রানু।

তিনি বলেন, মা-বোনদের বলছি, রান্নার ঘরে কাজ বাদ দিয়ে, ঘর-সংসারের কাজ বাদ দিয়ে আপাতত কিছু সময়ের জন্য বিরোধীতা হলেও রাজপথে আসেন এবং মিছিল করেন। রিকশাচালক ভাইদের বলি, একঘণ্টা রিকশা চালালে হয় তো ৪০ টাকা কামাই করবেন। কিন্তু সেই একঘণ্টা মিছিল করেন।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, দেশের আজকে যে সংকট। বিশেষ করে অর্থনৈতিক সংকট। জিনিসপত্রে দাম বেড়ে যাওয়া। এসমস্ত বিষয়ে দেশের অর্ধেক নারী একইভাবে উদ্বিগ্ন। এজন্য তারা কথা বলছেন এবং তারা প্রতিবাদ করছেন। আর প্রতিদিনই সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। কিন্তু সরকার এব্যাপারে কিছু করতে পারছে না।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী