27 C
আবহাওয়া
১১:৫০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বড় অগ্রগতির দাবি তালেবানের

বড় অগ্রগতির দাবি তালেবানের


বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, তার সরকার আন্তর্জাতিক স্বীকৃতির কাছাকাছি অবস্থান করছে, তবে কোনো রকমের ছাড় দেয়ার বিষয়টি তার সরকার শর্ত হিসেবে তুলে ধরবে।

নরওয়ের রাজধানী অসলো থেকে ফিরে আমির খান মুত্তাকি প্রথম সাক্ষাৎকারে ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে এসব কথা বলেন। অসলোয় সম্প্রতি তালেবান সরকারের কর্মকর্তারা ও পশ্চিমা দেশগুলোর নেতারা বৈঠক করেছেন।

সাক্ষাৎকারে আমির খান মুত্তাকি তার দেশের আটক অর্থ ছেড়ে দয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এই অর্থ ছাড় করলে আফগানিস্তান মানবিক বিপর্যয় থেকে বেঁচে যাবে।

গত আগস্ট মাসে ২০ বছরের মার্কিন দখলদারিত্ব থেকে আফগানিস্তানকে মুক্ত করে তালেবান এবং তারা দেশটির ক্ষমতা দখল করে। এরপর থেকে এ পর্যন্ত বিশ্বের কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয় নি। তবে আফগানিস্তানের নতুন সরকার ধীরে ধীরে স্বীকৃতি পাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

সাক্ষাৎকারে তিনি বলেন, “স্বীকৃতি পাওয়া আমাদের অধিকার, আফগান জনগণের অধিকার। আমরা রাজনৈতিক লড়াই অব্যাহত রাখব এবং আমাদের অধিকার না পাওয়া পর্যন্ত তা চলবে।”

গত মাসে তালেবান ও পশ্চিমা দেশগুলো অসলোতে বৈঠকে বসেন। এ সম্পর্কে নরওয়ে জানিয়েছে, স্বীকৃতি দেয়ার উদ্দেশ্যে এ বৈঠক হয় নি।(পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের