24 C
আবহাওয়া
২:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

ট্রেনে কাটা

বিএনএ, ঢাকা : রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে আবুল হোসেন (৩৭) নামে এক ব্যবসায়ী মারা গেছেন ।  বুধবার(৩ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় পথচারীরা ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আবুল হোসেনকে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নিহত আবুল হোসেন কুমিল্লা জেলার মেঘনা থানার রমিজ উদ্দিনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের কাঁচপুরে পরিবার নিয়ে বসবাস করতেন।

নিহতের ভাগ্নে আল-আমিন জানান, তাকে মোবাইলে  জানানো হয়, তার মামা ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। পরে হাসপাতালে গিয়ে মৃত অবস্হায় দেখতে পায় মামাকে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

বিএনএ/আহা, ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে