27 C
আবহাওয়া
১:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে জেএমবির দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামে জেএমবির দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামে জেএমবির দুই সদস্য গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের কোতোয়ালী থানা মোড় এলাকায় বুধবার(৩ ফেব্রুয়ারী) দুপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতরা হলো- আ. করিম ওরফে আনোয়ার (৪৯) ও নুর ইসলাম ওরফে নুরনবী ওরফে লিটন (৩৫)।

এটিইউ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ ১০ বছর ধরে পলাতক ছিলো। চার্জশীট হওয়ার পর থেকে তারা নিজেদের এলাকা ছেড়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় আত্মগোপন করে। এটিইউর একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে অবস্থান সনাক্ত করে বুধবার চট্টগ্রামের কোতয়ালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১০ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রামের হাটহাজারী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ২১ শে জুলাই তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এছাড়া তারা ২০১১ সালের ডিসেম্বরে হাটহাজারী থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্যাদি আইনেরও চার্জশীটভুক্ত আসামি।

বিএনএ/এসকে,ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের