25 C
আবহাওয়া
১:০৭ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » মিয়ানমার ইস্যু : চীন-রাশিয়া প্রত্যাখ্যান করলো জাতিসংঘের প্রস্তাব

মিয়ানমার ইস্যু : চীন-রাশিয়া প্রত্যাখ্যান করলো জাতিসংঘের প্রস্তাব

মিয়ানমার ইস্যু : চীন-রাশিয়া প্রত্যাখ্যান করলো জাতিসংঘের প্রস্তাব

বিএনএ, বিশ্ব ডেস্ক : মিয়ানমারের সেনা শাসকদের বিরুদ্ধে জাতিসংঘ যৌথ বিবৃতির বিষয়ে আলোচনা হলে চীন ও রাশিয়া তা সমর্থন করেনি। তা প্রত্যাখ্যান করেছে ক্ষমতাধর এই দুই দেশ।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠকে বিবৃতির বিষয়ে আলোচনা হয়েছিল।

নিরাপত্তা পরিষদ থেকে কোনো দেশের বিরুদ্ধে যৌথ বিবৃতির জন্য চীনের সমর্থন লাগে। দেশটি পরিষদের স্থায়ী সদস্য হওয়ায় ভেটো ক্ষমতার অধিকারী।

২০২০ সালের ৮ নভেম্বর মিয়ানমারের সাধারণ নির্বাচনে ভোট জালিয়াতি হয়েছে দাবি করে সোমবার নতুন সংসদ অধিবেশন স্থগিত করে দেশটির সামরিক বাহিনী। আটক করা হয় ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) নেত্রী অং সাং সু চি, প্রেসিডেন্ট উইন মিন্টসহ কয়েকজন সিনিয়র নেতাকে।

অং সান সু চিকে আটকের পর আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে জানা গেছে, সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে গৃহবন্দি করে রাখা হয়েছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ