28 C
আবহাওয়া
১১:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টেস্ট

স্পোর্টস ডেস্ক: করোনা বিরতি কাটিয়ে ওয়ানডে ক্রিকেটের পর টেস্ট ক্রিকেটে ফেরার ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।

বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে মুখোমুখি টাইগাররা।

করোনা প্রাদুর্ভাবের কারণে গেল বছরের ফেব্রুয়ারির পর কোনো টেস্ট ম্যাচ খেলেনি বাংলাদেশ। দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটেই বাইরে থাকতে হয়েছে। অবশেষে জানুয়ারিতে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরে বাংলাদেশ। এবার টেস্ট ফরম্যাটে ফেরার পালা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ফেরাটা স্মরণীয় করেছে টাইগাররা। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল। তবে ওয়ানডে সিরিজে অনেক অভিজ্ঞ খেলোয়াড় না থাকলেও, টেস্টে উইন্ডিজ দলে রয়েছেন বেশ ক’জন অভিজ্ঞ খেলোয়াড়।

অবশ্য ২০১৮ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করায় এবারো আশাবাদী বাংলাদেশ শিবির।

এখন পর্যন্ত ১১৯টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১৪টিতে জয় ও ৮৯টিতে হার। ৪৩ ম্যাচে ইনিংস ব্যবধানে হারের স্বাদও নিয়েছে বাংলাদেশ। বাকি ১৬ টেস্টে ড্র করেছে তারা।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে