18 C
আবহাওয়া
৯:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ২০০ টাকায়ও দেখা যাবে বিপিএল

২০০ টাকায়ও দেখা যাবে বিপিএল

বিপিএল

বিএনএ: বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল-এর নবম আসর মাঠে গড়াচ্ছে আগামী ৬ জানুয়ারি, শুক্রবার থেকে। আসর ঘিরে এরই মধ্যে প্রস্তুতি শেষ করতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি দলগুলো।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ঢাকার প্রথম পর্বের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ১৫০০ টাকা আর সর্বনিম্ন ২০০ টাকা।

গ্যালারির টিকিটের মূল্য ২০০ ও ৩০০ টাকা। ক্লাব হাউস ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১০০০ টাকা। আর গ্রান্ড স্ট্যান্ড টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা।

জানা গেছে, বুধবার থেকে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াডের এক নং গেট সংলগ্ন টিকিট বুথ থেকে টিকিট কেনা যাবে। সকাল ৯.৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে।

আগামী ৬ জানুয়ারি উদ্বোধনী দিনে দুপুর ২.১৫ মিনিটে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট সিক্সার্স। আর দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭.১৫ মিনিটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী