বিএনএ ডেস্ক : লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।তিনি বলেন, তারেক রহমান চাইলেই তার ট্রাভেল পাস ইস্যু করা হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, তারেক রহমানের ঢাকায় ফেরার বিষয়ে এখন পর্যন্ত সরকারকে কোনো আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি।
এ দিকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দল বা পরিবার সিদ্ধান্ত নিলে সরকার খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন।
বিএনএ/ ওজি
![]()

