29 C
আবহাওয়া
১০:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, আহত ২

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, আহত ২


বিএনএ, ঢাকা : রাজধানীর ফার্মগেট এলাকায়  ককটেল বিস্ফোরণে দুইজন আহত হয়েছে।  শনিবার (২ ডিনেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মভিউ সুপারমার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে একটি মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। তাদের মধ্যে একজন বিদ্যুৎ বিভাগের কর্মী বলে জানা গেছে। তবে আহতরা নিজেদের নাম প্রকাশ করেনি।  আহত একজনের মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। অন্যজন পেটে আঘাত পেয়েছেন।

তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, ফার্মগেটে দুটি ককটেল বিস্ফোরণে বাইক রাইডারসহ দুজন সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

পুলিশের একটি টিম ঘটনাস্থলে আছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি আরও জানান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম?