20 C
আবহাওয়া
৪:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ক্লাসের সংখ্যা আপাতত বাড়ছে না : শিক্ষামন্ত্রী

ক্লাসের সংখ্যা আপাতত বাড়ছে না : শিক্ষামন্ত্রী


বিএনএ, ঢাকা:শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আপাতত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণি ক্লাসের সংখ্যা বাড়ানো হচ্ছে না ।  আমরা চেয়েছিলাম নতুন বছরের শুরু থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস সংখ্যা বাড়াতে। তবে ওমিক্রনের (করোনার নতুন ধরন) প্রভাবে টেকনিক্যাল কমিটি ক্লাস সংখ্যা না বাড়াতে পরামর্শ দিয়েছেন। সেটার ভিত্তিতে এখনই ক্লাস সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়নি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি খারাপ হলে টেকনিক্যাল কমিটির পরামর্শক্রমে সিদ্ধান্ত নেব।

মন্ত্রী বলেন, প্রাক-প্রাথমিক ক্লাস চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে আমি যতটুকু জানি এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা