28 C
আবহাওয়া
৪:০৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কাঠমিস্ত্রীর

বিএনএ, ঢাকা : রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ভবনে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর হোসেন ওরফে নুরা (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্ববর) এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কামরাঙ্গীরচর নবীনগর আসাদুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে।  শনিবার ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, মৃত নুর হোসেন ওরফে নুরা একজন চোর, ছিনতাইকারী ও বখাটে প্রকৃতির ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। কামরাঙ্গীরচরের ঝাউচড় বড় মসজিদ গলিতে থাকতেন।

তিনি আরও জানান, শুক্রবার রাতে নবীনগর এলাকায় আসাদুজ্জামান আসাদের পাঁচতলার ভবনের বারান্দা দিয়ে মোবাইলফোনসহ হয়তোবা অন্যান্য জিনিসপত্র চুরি করতে ওঠেন ওই যুবক। পরে তিনি নামতে গিয়ে পাশের বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিএনএনিউজ/আজিজুল এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা