18 C
আবহাওয়া
৯:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » যুগ্মসচিব পদে ১৭৫ কর্মকর্তার পদোন্নতি

যুগ্মসচিব পদে ১৭৫ কর্মকর্তার পদোন্নতি

জনপ্রশাসন মন্ত্রণালয়ে

বিএনএ, ঢাকা: সরকার যুগ্মসচিব পদে প্রশাসনের ১৭৫ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে। বুধবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই পদোন্নতির কথা জানানো হয়েছে।

প্রথম প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন ১৬৫ জন কর্মকর্তা। দ্বিতীয় প্রজ্ঞাপনের মাধ্যমে বিদেশে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত ১০ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতি দিয়ে তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। যোগদানের পর তাদের নতুন করে পদায়নের আদেশ জারি করা হবে বলে জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৪ সালের ২৪ মার্চের এক আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় এসব কর্মকর্তার প্রেষণ পদের বেতনস্কেল উন্নীত করে আদেশ জারি করবে। আদেশ জারির পর পদোন্নতি পাওয়া কর্মকর্তা উন্নীত পদে যোগদান করে যোগদানপত্র নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা উন্নীত পদে যোগদানের তারিখ থেকে পদোন্নতি পাওয়া পদের বেতন-ভাতা প্রাপ্য হবেন জানিয়ে এতে বলা হয়, তবে বৈদেশিক ভাতা এবং এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস/মিশনের মূল পদের নির্ধারিত হার প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি বা অন্য কোনো কারণে পদগুলো শূন্য হওয়ার আগ পর্যন্ত উন্নীত বেতনস্কেল বহাল থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী