21 C
আবহাওয়া
১:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

ধামরাইয়ে গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

বিএনএ, সাভার: ঢাকার ধামরাই উপজেলার কয়েকটি এলাকায় গরু চুরি মামলায় জড়িত থাকার অভিযোগে সাভার থেকে জেলা ছাত্রলীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২ নভেম্বর) দুপুরে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে আজ বুধবার (২ নভেম্বর) ভোররাতে তাকে সাভার পৌর এলাকার নয়াবাড়ির নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আটক ওই নেত্রীর নাম বাবলী আক্তার। তার বাবার নাম বাদশা মিয়া। তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব রত আছেন।

এ ব্যাপারে ওসি আতিকুর রহমান জানান, বেশ কিছুদিন যাবৎ ধামরাইয়ের কয়েকটি এলাকায় গরু চুরির ঘটনা ঘটেছে এবং মামলা হয়েছে। এসব মামলা তদন্ত করতে গিয়ে জানা যায়, বাবলী আক্তার চুরি যাওয়া গরুগুলো তার হেফাজতে রেখে বিক্রি করতেন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, বাবলী আমাদের সংগঠনেরই। কিন্তু তার গ্রেফতারের বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএ/ ইমরান খান , ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী