26 C
আবহাওয়া
১২:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার 

গাজীপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার 

গাজীপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার 

বিএনএ, গাজীপুর :গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি পুকুর থেকে নিখোঁজ মোঃ নাসির দেওয়ান (৩৫)নামে এক বাক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার লতিফপুর এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২ নভেম্বর)  সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।

নিহত নাসির টঙ্গাইলের নাগরপুর থানার সলিমাবাদ এলাকার জরু দেওয়ানের ছেলে। তিনি স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করতেন।

মনোয়ার হোসেন চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোমবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহসড়ক ধরে হেঁটে বাড়ি যাওয়ার সময় কোনো বাসের ধাক্কায় পুকুরে পড়ে নাসিরের মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের  প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিএনএনিউজ/এম.এস.রুকন/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
টেকনাফে শতাধিক বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাগলনাইয়ায় 'ফ্যামিলি কার্ড' তথ্য সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বকেয়া পেনশন পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী