26 C
আবহাওয়া
৬:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সাংবাদিক কনক সারোয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সাংবাদিক কনক সারোয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সাংবাদিক কনক সারোয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিএনএ ঢাকা: রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। পাশাপাশি অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে মঙ্গলবার (২ নভেম্বর) এই পরোয়ানা জারি করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন। সেইসঙ্গে  আগামি ২২ নভেম্বর মামলার শুনানির দিন ধার্য করেন বিচারক।

সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন।

মামলার অভিযোগে বলা হয়, আসামি কনক সারোয়ার ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করেন। এছাড়া সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সেনাপ্রধানকে নিয়ে ব্যঙ্গাত্মক তথ্য ছড়ান তারা।

এ ঘটনায় গত বছরের অক্টোবর মাসে রাজধানীর শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার শুনানিতেই  তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

সাংবাদিক কনক সারওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। তিনি একটি বেসরকারি টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ও রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করে। ৯ মাস জেলও খেটেছেন তিনি। এরপরই যুক্তরাষ্ট্রে চলে যান কনক সারওয়ার। আমেরিকায় অবস্থান করে সরকারিবিরোধী নানা ধরনের প্রতিবেদন নিজের ইউটিউব চ্যানেলে প্রচার করেন তিনি।

এছাড়াও গতবছর ইতিহাস বিকৃত করার অভিযোগে ইউটিউবসহ অন্যান্য ডিজিটাল মাধ্যম থেকে কনক সারওয়ারের কন্টেন্ট সরিয়ে নেয়ার আদেশ দিয়েছিলেন উচ্চ আদালত।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের