24 C
আবহাওয়া
৩:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া


বিএনএ ডেস্ক:উত্তর কোরিয়া এবার নতুন তৈরি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ শুক্রবার(১ অক্টোবর) এ খবর দিয়েছে।
চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বার উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল। গত মঙ্গলবার দেশটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এছাড়া, সম্প্রতি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

পরমাণু ইস্যুতে যখন আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্কে মারাত্মক টানাপড়েন চলছে এবং পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় অচলাবস্থা অব্যাহত রয়েছে তখন পিয়ংইয়ং গত কয়েকদিন ধরে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে চলেছে।
উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি পরিত্যাগ করার জন্য পিয়ংইয়ংয়ের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে আমেরিকা। এজন্য তারা কঠোর নিষেধাজ্ঞাও আরোপ করেছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী