25 C
আবহাওয়া
১২:২৫ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » আবারও ৩ দিনের রিমান্ডে গোলাপ

আবারও ৩ দিনের রিমান্ডে গোলাপ

নিউইয়র্কে গোলাপের বাড়ি; অনুসন্ধান চেয়ে সুমনের রিট

আদালত প্রতিবেদক: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার-সদর একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপকে আবারও ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

সাত দিনের রিমান্ড চেয়ে সোমবার (২ সেপ্টম্বর) সকাল সোয়া ৭টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। ঢাকা মহানগর হাকিম মো. মেহেদী হাসান তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আদালতে কর্মরত একজন উপ-পরিদর্শক এ তথ্য নিশ্চিত করেছেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় আবদুস সোবহান গোলাপকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। একই মামলায় ২৬ আগস্ট তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

২২ আগস্ট নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৭ জনের বিরুদ্ধে আদাবর থানায় হত্যা মামলা করেন। ২৫ আগস্ট রাজধানীর রাজধানীর ১২/১ পশ্চিম নাখালপাড়ার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলায় অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট আদাবর এলাকার রিং রোডে আন্দোলনরত রুবেলসহ শতাধিক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় কয়েকজন আসামি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নেয়। রুবেল গুলিবিদ্ধ হন এবং দুই দিন পর হাসপাতালে মারা যান।

আবদুস সোবহান মিয়া ২০১৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর-৩ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। গত ডিসেম্বরে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটিতে তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ পান। তিনি দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকও ছিলেন।

বিএনএনিউজ২৪/ এসবি/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী