27 C
আবহাওয়া
৫:৩৪ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সরকারি চাকরিতে শূন্য পদগুলো  দ্রুত পূরণের নির্দেশ

সরকারি চাকরিতে শূন্য পদগুলো  দ্রুত পূরণের নির্দেশ

সরকারি চাকরিতে শূন্য পদগুলো  দ্রুত পূরণের নির্দেশ

বিএনএ ঢাকা: সরকারি চাকরিতে শূন্য পদগুলো দ্রুত পূরণে করতে সংশ্লিষ্ট সব দফতরকে নির্দেশ দিয়েছে সরকার। ফলে করোনার মধ্যে কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হতে যাচ্ছে।

শূন্য পদ পূরণে নির্দেশ দিয়ে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীন অধিদফতর, পরিদফতর, দফতর এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও জাতীয়কৃত প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) সরাসরি নিয়োগের শূন্য পদগুলো দ্রুত সময়ের মধ্যে পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা করতে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

করোনা মহামারির মধ্যে যেসব চাকরিপ্রার্থীর বয়স পার হয়ে গেছে। এ কারণে সরকারি চাকরিতে আবদনে তাদের জন্য ২১ মাস ছাড় দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছে সে বিষয়টিও চিঠিতে উল্লেখ করা হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু