31 C
আবহাওয়া
৩:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রামেক করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

রামেক করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু


বিএনএ, রাজশাহী : গত চব্বিশ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় দুই জন, উপসর্গে তিন জন এবং করোনা নেগেটিভ হয়েও মারা গেছেন দুই জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে রাজশাহীর ৩ জন, নওগাঁর একজন, নাটোরের একজন ও কুষ্টিয়ার ২ জন রয়েছেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৩ জন। এনিয়ে ২৮৬ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৪৫ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬ জন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। এছাড়া ১৭ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন।

মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচ জন পুরুষ এবং দুই জন নারী। তাদের মধ্যে চার জনের বয়স ৬১ বছরের উপরে। এছাড়া ৫১ থেকে ৬০ বছর বয়সী তিন জন মারা গেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী