31 C
আবহাওয়া
৩:৩১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » দু’দিনের মধ্যে আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা

দু’দিনের মধ্যে আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা

দু’দিনের মধ্যে আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা

বিএনএ, বিশ্বডেস্ক : তালেবান উপপ্রধান শের আব্বাস স্তানিকজাই জানিয়েছেন,আগামী দু’দিনের মধ্যে আফগানিস্তানে তালেবানের সরকার ঘোষণা করা হতে পারে । বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানায়।
শের আব্বাস স্তানিকজাই বলেন, আগামী দু’দিনের মধ্যে তালেবানের সরকার ঘোষণা করা হতে পারে। এটি হবে সবার অংশগ্রহণে ঐকমত্যের সরকার। এই সরকারের নিচু স্তরে নারীদের ভূমিকা থাকবে, তবে উচ্চ পর্যায়ে দেখা যাবে না তাদের।

আব্বাস স্তানিকজাই বলেন, সম্প্রতি কাবুল বিমানবন্দরে যে বিশৃঙ্খলা হয়েছে সেজন্য যুক্তরাষ্ট্রের অব্যবস্থাপনা দায়ী এবং বিমানবন্দর মেরামতের জন্য বর্তমানে ৩ কোটি মার্কিন ডলার প্রয়োজন

এর আগে অল্প কয়েক দিনের মধ্যে আফগানিস্তানের নতুন সরকার ঘোষণা করা হবে বলে জানান তালেবানের শীর্ষ নেতা আনাস হাক্কানি। তিনি বলেন,নতুন সরকার গঠনের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে । সরকার গঠনের ৯০-৯৫ শতাংশ কাজ আমরা সম্পন্ন করেছি এবং চূড়ান্ত সিদ্ধান্ত অল্প কয়েকদিনের মধ্যে ঘোষণা করতে পারবো।

বিএনএনিউজ২৪ডটকম/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী