23 C
আবহাওয়া
১২:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাপায় বাইক আরোহীর মৃত্যু

চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাপায় বাইক আরোহীর মৃত্যু


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় রাশেদ (৩২) নামে এক বাইক আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১টায় শুলকবহর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ বন্দর থানাধীন নিউমুরিং এলাকার মৃত হাসানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটিতে থাকা ওই আরোহী লালখান বাজার থেকে শুলকবহর এলাকার দিকে নামার সময় হঠাৎ ছিটকে পড়ে যান। এ সময়  পেছনে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দৌঁড়ে এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি বলেন, আজ সকালে শুলকবহর এলাকায় এক বাইক পিছলে আরোহী সড়কে পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এত তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএনএ নিউজ/নাবিদ, ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা