24 C
আবহাওয়া
৩:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বেনাপোল দিয়ে এলো ৩৪ টন কাঁচা মরিচ

বেনাপোল দিয়ে এলো ৩৪ টন কাঁচা মরিচ


বিএনএ, যশোর: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের পর এবার যশোরের বেনাপোল বন্দর দিয়ে ৩৪ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ।

রোববার (২ জুলাই) বিকেলে বেনাপোল স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স উষা ট্রেডিংয়ের মাধ্যমে ৫টি ট্রাকে করে ভারতীয় এসব কাঁচা মরিচ বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে।

ঈদুল আজহার আগে থেকে সারা দেশের ন্যায় যশোরের খুচরা বাজারেও কাঁচা মরিচের দাম উঠেছে প্রতিকেজি ৬০০ টাকা থেকে ৮০০ টাকা। আবার অনেক স্থানে হাজার টাকাও ছাড়িয়েছে কাঁচা মরিচের দাম। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির ফলে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সরকার।

এদিকে মেসার্স উষা ট্রেডিং, এনএস এন্টারপ্রাইজ ও এসএম কর্পোরেশনসহ কয়েকটি প্রতিষ্ঠান কাঁচা মরিচ আমদানির জন্য অনুমতিপত্র (আইপি) পেয়েছে। এসব অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করবে।

বেনাপোল স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স উষা ট্রেডিং-এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রয়েল বলেন, দেশে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় সরকার ভারত থেকে আমদানি করার সিদ্ধান্ত নেয়। ২৫ জুন আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে (খামারবাড়ি) কাঁচা মরিচ আমদানির জন্য অনুমতি চেয়ে আবেদন করি। এরপর আমাদের আমদানির অনুমতি দেওয়া হয়।

বেনাপোলে কাঁচামরিচের খুচরা ব্যবসায়ী নাজমুল ইসলাম জানান, প্রতিদিনই কাঁচা মরিচের দাম বেড়েছে। রোববার সকালেও বিক্রি হয়েছে ৫০০-৬০০ টাকা কেজিতে। এখন আমদানি হচ্ছে, দুয়েক দিনের দিনের মধ্যে কাঁচা মরিচের দাম কমবে।

বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ জানান, কাস্টমস কর্তৃপক্ষ প্রতিকেজি কাঁচা মরিচ শূন্য দশমিক ৫০ মার্কিন ডলারে শুল্কায়ন করে খালাস করছে। যা বাংলাদেশি টাকায় প্রতিকেজির মূল্য ৩২ দশমিক ২০ টাকা পড়ে। মোট শুল্ক হার ৫৮ দশমিক ৬০ শতাংশ। কাঁচা মরিচ বন্দর থেকে দ্রুত খালাস দেয়ার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে