23 C
আবহাওয়া
১২:০৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ওয়াগনারের ২১ হাজার যোদ্ধা নিহত, দাবি জেলেনস্কির

ওয়াগনারের ২১ হাজার যোদ্ধা নিহত, দাবি জেলেনস্কির

জেলেনস্কি

বিএনএ বিশ্বডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশটির পূর্বাঞ্চলে তাদের সেনাদের হামলায় রাশিয়ার ভাড়াটে বাহিনী  ওয়াগনারের ২১ হাজার সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে।

শনিবার রাতে রাজধানী কিয়েভ থেকে ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় ওয়াগনারের ২১ হাজার সেনা হত্যার দাবি করেন তিনি। এ ছাড়া প্রচণ্ড লড়াইয়ে ভাড়াটে বাহিনীটির আরও ৮০ হাজার যোদ্ধা গুরুতর আহত হয়েছে বলেও দাবি করেন তিনি।

সিএনএন  এ তথ্য নিশ্চিত করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিনের নির্দেশে ইউক্রেনে অভিযান শুরু করে রুশ বাহিনী। ওই হামলার শুরু থেকেই রাজধানী কিয়েভে বসে যুদ্ধের গতিবিধি নিয়ে নিয়মিত আপডেট জানাচ্ছেন জেলেনস্কি।

তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভাড়াটে ওয়াগনার যোদ্ধাদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি নিয়ে জেলেনস্কির দাবির বিষয়ে তাৎক্ষণিক স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি তারা।

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ নিয়ে তৃতীয়বারের মতো কিয়েভ সফরে গেলেন স্প্যানিশ প্রধানমন্ত্রী। তার আগে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নস ইউক্রেন সফরে যান।

বিএনএ/ ওজি/ এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা