21 C
আবহাওয়া
১:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

ধামরাইয়ে বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

ধামরাইয়ে বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

বিএনএ, সাভার : ঢাকার সাভারে চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় পলাতক প্রধান আসামি মোঃ সাদ্দাম হোসেনকে (২২) ধামরাই থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।শুক্রবার (০১ জুলাই) ভোর রাতে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোঃ সাদ্দাম হোসেন সাভার উপজেলার তেতুলঝোড়া ইউনিয়নের হরিন ধারা (শ্যামপুর বাজার) গ্রামের মৃত কুতুব আলীর ছেলে।

র‌্যাব সুত্রে জানাযায়, একজন বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী সাভার মডেল থানাধীন শ্যামপুর এলাকায় তার ভাইয়ের ভাড়া বাসায় বসবাস করতেন। ভুক্তভোগীর ভাই-ভাবী একই এলাকার একটি অফিসে চাকুরী করতো। প্রতিদিনের মতো তার ভাই-ভাবী গত ১২ জুন ২০২২ তারিখে দুপুরের খাবারের জন্য অফিস থেকে বাসায় এসে খাবার খেয়ে ভুক্তভোগীকে একা রেখে পুনরায় অফিসে চলে যায়। এই সুযোগে আসামীরা সাদ্দাম হোসেন ভুক্তভোগীকে বাসায় একা পেয়ে বিভিন্নভাবে ফুসলিয়ে শ্যামপুর এলাকার একটি নির্মাণাধীন বাড়ীর দোতলার নিচতলায় ডেকে নিয়ে হাত-পা বেঁধে আসামী সাদ্দাম হোসেনসহ অন্যান্য আসামীরা পালাক্রমে  ধর্ষণ করে। এক পর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়ে তাকে উদ্ধার করার জন্য এগিয়ে আসলে তাৎক্ষনিকভাবে আসামীরা ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে গত ১৪ জুন ২০২২ তারিখে ভিকটিমের ভাই বাদী হয়ে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এবিষয়ে র‌্যাব ৪ এর এ এসপি মাজহারুল ইসলাম বলেন, র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে গতকাল শুক্রবার ভোর রাতে চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী উক্ত ধর্ষণ মামলার আসামী মোঃ সাদ্দাম হোসেনকে ধামরাই উপজেলা কেলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এইরুপ অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে।

বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী