32 C
আবহাওয়া
১:০০ অপরাহ্ণ - জুন ২, ২০২৬
Bnanews24.com
Home » ফরিদপুরে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

ফরিদপুরে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫


বিএনএ,ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা গ্যাসবাহী ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় শিশুসহ ৫ জন নিহত হয়েছে । আহত হয়েছে আরও ৩ জন। মঙ্গলবার (২ জুন) ভোররাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার মালিগ্রাম এলাকায় পৌঁছালে একই লেনে দাঁড়িয়ে থাকা একটি গ্যাসবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু’জন পুরুষ ও দু’জন নারী নিহত হন এবং আরো কয়েকজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে গুরুতর আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ