18 C
আবহাওয়া
৮:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ডর্টমুন্ডের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রিয়াল

ডর্টমুন্ডের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রিয়াল

রিয়াল

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জয়ের কোন না কোন উপলক্ষ্য ঠিকই খুঁজে নেয় রিয়াল মাদ্রিদ। টনি ক্রুস আর লুকা মডরিচকে বিদায়ী উপহার দেওয়া যেমন ছিল এবারের উপলক্ষ্য। সেখানে ২৭ বছর পর বরুশিয়া ডর্টমুন্ডের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বপ্ন ছিল নস্যি। হলোও তাই।

শনিবার রাতে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে দানি কারভাহাল ও ভিনিসিয়াস জুনিয়র গোল করে রিয়ালকে ২-০ ব্যবধানে সহজ জয় এনে দিয়েছে। লস ব্লাঙ্কেসদের জিতিয়েছেন ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

শিরোপার লড়াইয়ে প্রথমার্ধে কথা মতো সাহসী ফুটবল খেলেছে ডর্টমুন্ড। শুধু রিয়াল মাদ্রিদকে তারা আটকে রাখেনি, গোলের দারুণ সুযোগও তৈরি করে। কিন্তু করিম আদিয়ামি সুযোগ হারান।

দ্বিতীয়ার্ধেও সুবিধা করতে পারছিল না কার্লো আনচেলত্তির দল। কিন্তু মুহূর্তেই ম্যাচ কব্জা করা যে রিয়ালের চিরায়ত স্বভাব। তারা সুযোগ পেলে ছাড়বে কেন! ম্যাচের ৭৪ মিনিটে ওই সুযোগ কাজে লাগিয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেন কারভাহাল। ৮২ মিনিটে ভিনিসিয়াস ওয়েম্বলির একপাশ স্তব্ধ করে অন্য পাশে উল্লাসের ঢেউ তোলেন।

তাদের ওই দুই গোলে শিরোপা নিশ্চিত করে রিয়াল। বিদায়ী ক্রুস ও মডরিচ চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বাধিক ষষ্ঠ শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন। কার্লো আনচেলত্তি কোচ হিসেবে সর্বাধিক পঞ্চম শিরোপা জয়ের কীর্তি গড়েছেন। রিয়াল গড়েছে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণের বেশি শিরোপা জয়ের ইতিহাস।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী