29 C
আবহাওয়া
৯:৫২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পটিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

পটিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

পটিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়াতে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ শাহেদুল ইসলাম নামে এক কলেজছাত্র খুন হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) রাত ১০টার দিকে উপজেলা ছনহরা ইউনিয়নের আশিয়া বাথুয়া ব্রিজ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শাহেদুল ইসলাম পটিয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি বেশ কয়েক বছর ধরে উপজেলার ছনহরা ইউনিয়নে নানার বাড়িতে থাকতেন।

পটিয়া থানার ওসি লিটন সরকার গণমাধ্যমকে বলেন, নিহতের মায়ের কাছ থেকে টাকা-পয়সা লেনদেনের জের ধরে ১০-১২ জনের একটি গ্রুপ পরিকল্পিতভাবে ছনহরা গ্রামের তার নানার বাড়ির সামনে শাহেদুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাতে আহত করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।

ওসি আরও বলেন,’আমরা রাতে খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী