18 C
আবহাওয়া
৭:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » বশেমুরবিপ্রবিতে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ

বশেমুরবিপ্রবিতে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ

বশেমুরবিপ্রবি

বিএনএ, বশেমুরবিপ্রবি : সুনির্দিষ্ট তিনটি দাবি আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অনির্দিষ্ট সময়ের জন্য সকল একাডেমিক কার্যক্রম থেকে নিজেদের বিরত থাকার ঘোষণা দিয়েছেন বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (২ জুন) শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক ড. মো. আবু সালেহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনটি দাবি  জানানো হয়েছে।

তাদের তিনটি দাবির মধ্যে রয়েছে –

১. ইউজিসি কর্তৃক প্রেরিত ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নের যুগোপযোগী নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা নির্ধারণের নির্দেশিকা’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বার্থপরিপন্থী হওয়ায় হুবহু বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে অনুমোদনের লক্ষ্যে এজেন্ডাভুক্ত না করা। শিক্ষকদের মাধ্যমে একটি কমিটি করে ইউজিসির নির্দেশিকার আলোকে শিক্ষকদের জন্য একটি ভারসাম্যমূলক ও সামঞ্জস্যপূর্ণ নীতিমালা তৈরি করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা।

২. পারিতোষিকের হার পুন:নির্ধারণ বিষয়ক কমিটি তাদের দীর্ঘ প্রচেষ্টার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হার পর্যালোচনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পারিতোষিক পুনঃনির্ধারনের ক্ষেত্রে যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, অর্থ কমিটির অনুমোদন সাপেক্ষে আসন্ন রিজেন্ট বোর্ডে পুনঃর্নির্ধারিত পারিতোষিক হারের বিষয়টি এজেন্ডাভুক্ত করা।

৩. উচ্চতর পদে আবেদনকৃত যে সকল প্রার্থী আপগ্রেডেশনের যোগ্যতা অর্জন করেছেন, তাদের বোর্ডগুলো সম্পন্ন করে রিজেন্ট বোর্ডের এজেন্ডাভুক্ত করা। উপরোক্ত দাবির প্রেক্ষিতে শিক্ষক সমিতি মাননীয় উপাচার্যের সাথে আলোচনায় বসে। উক্ত আলোচনা ফলপ্রসু না হওয়ায় শিক্ষক সমিতি উপরোক্ত দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে ১ জুন বিকেল সাড়ে ৫ টায়  একটি জরুরি সভায় মিলিত হয় এবং উপরোক্ত দাবিসমূহ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ২ জুন থেকে সকল ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবে বলে সিদ্ধান্ত গ্রহণ করে।

বিএনএ/ফাহীসুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী