24 C
আবহাওয়া
১২:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » অতিরিক্ত আইজিপির বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

অতিরিক্ত আইজিপির বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা: রাজধানীর রমনার অফিসার্স কোয়ার্টারে অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিকের বাসা থেকে মৌসুমী (১৪) নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মৌসুমীর বাড়ি টাঙ্গাইলে। সে গৃহকর্মী হিসেবে রমনা অফিসার্স কোয়ার্টারে অতিরিক্ত আইজি আবু হাসান মো. তারিকের বাসায় কাজ করত। তিনি বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে কর্মরত আছেন।

বৃহস্পতিবার (২ জুন) রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুছ আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।  এর আগে সিআইডির ফরেনসিক বিভাগ এসে আলামত সংগ্রহ করে।

তিনি আরও বলেন,  পুলিশের এক কনস্টেবল বাসায় গিয়ে অনেকক্ষণ ডাকাডাকি করলেও দরজা না খোলায় রমনা থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে বারান্দা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। বুধবার বিকেলে খবর পেয়ে অফিসার্স কোয়ার্টারের বাসা থেকে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করি। তার দেহ বাসার বেলকুনিতে লোহার অ্যাঙ্গেলের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যু সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

বিএনএ/আজিজুল, মনির

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে