25 C
আবহাওয়া
১২:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » আশুলিয়ায় বিস্ফোরণে দগ্ধ: ঝুঁকিপূর্ণ বাড়ি সিলগালা

আশুলিয়ায় বিস্ফোরণে দগ্ধ: ঝুঁকিপূর্ণ বাড়ি সিলগালা

আশুলিয়ায় বিস্ফোরণে দগ্ধ: ঝুঁকিপূর্ণ বাড়ি সিলগালা

বিএনএ, সাভার:  ঢাকার সাভারে গ্যাসের আগুন থেকে বিস্ফোরণ ও ছয় জন দগ্ধ হওয়ার ঘটনায় ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বাড়িটি সিলগালা করেছে ফায়ার সার্ভিস। একই সাথে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বাড়িটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।বুধবার ভোর ৫টায় বিস্ফোরণের ঘটনার পর সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিসের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।এ সময় তারা বাড়িটির দেয়ালে বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়ায় সাময়িক ভাবে পরিত্যক্ত ঘোষণা করেন।একই সময় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর পক্ষ থেকেও ঘটনাস্থল পরিদর্শন শেষে বাড়িটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ফায়ার সার্ভিসের চার নম্বর জোনের কমান্ডার আব্দুল আলীম বলেন, ‘বিস্ফোরণের কারণে বাড়িটির তিনটি কক্ষের সব গুলোর দেয়ালেই ফাটল দেখা দিয়েছে। এতে বাড়িটি পুরোপুরি বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই সিনটেপ দিয়ে আমরা সাময়িক ভাবে বাড়িটি সিলাগালা করে দিয়েছি।’

সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান বলেন, বাড়িটিতে বিস্ফোরণের ঘটনার পরপর আমাদের পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার কারণ হিসেবে টয়লেটের বায়োগ্যাস থেকে দুর্ঘটনার কথা তাদের জানিয়েছে ফায়ার সার্ভিস। তারপরও আমরা নিরাপত্তার জন্য বাড়িটির গ্যাস সংযোগ আপাতত বিচ্ছিন্ন করেছি। পরবর্তীতে উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে সংযোগ প্রদান করা হবে বলে জানান তিনি।

তবে এ বিষয়ে বাড়ির মালিক হুমায়ন কবিরকে পাওয়া না গেলেও তার মেয়ে উপস্থিত ছিলেন। কিন্তু তিনি তার পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।
প্রসঙ্গত বুধবার ভোর ৫টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোড এলাকায় হুমায়ন কবিরের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের শিশুসহ তিনজন, পাশের কক্ষের আরেক দম্পতি ও এক নারীসহ ছয় জন দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়।

ইমরান খান/ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী