21 C
আবহাওয়া
১:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

আত্মহত্যা

বিএনএ, চট্টগ্রাম :  চট্টগ্রামে পারিবারিক কলহে জেরে সুনীল দাশ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের রামদাশ মুন্সির হাট এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আলী আহমদ নামে এক ব্যক্তির বাসায় ভাড়ায় থাকতেন।

প্রাণ কোম্পানির সাব ডিলারের ব্যবসা করতেন তিনি। সুনীল চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রনজিত সুশীলের ছেলে। আত্মহত্যার আগে তিনি তিনি একটি চিরকুট লিখেন। সেখানে পারিবারিক অশান্তি থেকেই আত্মহত্যার কথা উল্লেখ রয়েছে।

বাঁশখালী থানার ওসি সফিউল কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহে ওই যুবক আত্মহত্যা করেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত জানান, বাঁশখালী থেকে এক ব্যক্তির মরদেহ হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী