28 C
আবহাওয়া
৩:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইসরায়েলের জেলে অনশনরত ফিলিস্তিনির মৃত্যু

ইসরায়েলের জেলে অনশনরত ফিলিস্তিনির মৃত্যু


বিএনএ, বিশ্বডেস্ক : ইসরায়েলের কারাগারে থাকা একজন সুপরিচিত ফিলিস্তিনি বন্দী ৮৬ দিন ধরে অনশনে থাকার পর মারা গেছেন। মঙ্গলবার (২ মে) বিবিসি এ তথ্য জানিয়েছে।

গত ৩০ বছরের মধ্যে ইসরায়েলের কারাগারে অনশনরত অবস্থায় কোন ফিলিস্তিনির মৃত্যুর এটাই প্রথম ঘটনা।

ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, খাদের আদনান চিকিৎসা নিতে অস্বীকার করেছিলেন, এবং মঙ্গলবার তাকে তার কারাকক্ষে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়।

কিন্তু তার একজন আইনজীবী ইসরায়েলি কারা বিভাগের বিরুদ্ধে তার চিকিৎসায় অবহেলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন।

গত ৫ ফেব্রুয়ারি গ্রেপ্তারের পর থেকে তিনি অনশন শুরু করেন।

এর আগেও তাকে বেশ কয়েকবার গ্রেপ্তার করা হয়েছে। বেশিরভাগ সময়ই তিনি আটকের প্রতিবাদে অনশন করেন।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা