26 C
আবহাওয়া
৭:৩১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » এপ্রিলে রেমিট্যান্স এলো ১৮ হাজার কোটি টাকা

এপ্রিলে রেমিট্যান্স এলো ১৮ হাজার কোটি টাকা

রেমিট্যান্সের ডলার ১০৮

বিএনএ, ঢাকা: ঈদুল ফিতরের মাস এপ্রিলে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৮ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি এক ডলার ১০৭ টাকা ধরে) ১৮ হাজার ১৩ কোটি টাকার বেশি।

মঙ্গলবার (২ মে) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে দেশে এসেছে ১৬৮ কোটি ৩৪ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার ১০৭ টাকা ধরে এই অর্থের পরিমাণ ১৮ হাজার কোটি টাকা। এই অংক আগের মাসের চেয়ে ৩ কোটি ৩৯ লাখ ডলার কম। যেখানে গত মার্চে রেমিট্যান্স এসেছিল ২০২ কোটি ২৫ লাখ ডলার। পাশাপাশি আগের বছরের একই মাসের তুলনায়ও রেমিট্যান্স কমেছে ৩ কোটি ২৭ লাখ ডলার। যেখানে আগের বছর ঈদুল ফিতরের সময়ে (এপ্রিল ২০২২) রেমিট্যান্স এসেছিল ২০১ কোটি ৮ লাখ ডলার।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৮ কোটি ৩৫ লাখ ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ৪৫ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৯৯ লাখ ডলার এবং বিদেশী ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

এপ্রিলে সবচেয়ে বেশি ৪২ কোটি ২৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপর অগ্রণী ব্যাংকে ৯ কোটি ৮৩ লাখ, ব্র্যাক ব্যাংকে ৭ কোটি ৮১ লাখ, ডাচ–বাংলা ব্যাংকে ৭ কোটি ৬৭ লাখ এবং সোনালী ব্যাংক ৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে রেমিট্যান্স এসেছিল ১৯৬ কোটি মার্কিন ডলার, ফেব্রুয়ারিতে এসেছে ১৫৬ কোটি ডলার এবং মার্চে রেমিট্যান্স এসেছিল ২০২ কোটি ডলার।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ