28 C
আবহাওয়া
৪:২১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কুবি বঙ্গবন্ধু হল ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাকিব

কুবি বঙ্গবন্ধু হল ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাকিব


বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লোক প্রশাসন ১১তম ব্যাচের শিক্ষার্থী খাইরুল বাশার সাকিব। রোববার (১ মে) বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি মো.ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দায়িত্ব প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সরকারি চাকরিতে যোগদান করায় নিজ আবেদনের প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ কে স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল বাশার সাকিবকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

এ বিষয়ে খাইরুল বাশার সাকিব বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মূলনীতিগুলো অনুসরণ করে স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নে নিজেকে সর্বদা নিয়োজিত রাখবো। সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে সবসময় কাজ করে যাবো। সর্বোপরি ইলিয়াস হোসেন সবুজ ভাই ও রেজাউল ইসলাম মাজেদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার পরিশ্রমের যথার্থ মূল্যায়নের জন্য।

বিএনএ/হাবিবুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা