25 C
আবহাওয়া
১১:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে তেলের গাড়ি উল্টে ৫ গাড়িতে আগুন, নিহত ১

সাভারে তেলের গাড়ি উল্টে ৫ গাড়িতে আগুন, নিহত ১


বিএনএ, সাভার: সাভারের হেমায়েতপুরের জোরপুল এলাকায় একটি তেলের লরি উল্টে আগুন ধরে পাঁচটি গাড়ি পুড়ে গেছে। এতে ইকবাল নামে একজন শ্রমিক মারা গেছেন। দগ্ধ হয়েছে অন্তত তিনজন।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে হেমায়েতপুরের জোরপুল এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে জোরপুল এলাকায় একটি তেলের লরি উল্টে সেটিতে আগুন ধরে যায়। এ সময় আশপাশে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এই ঘটনায় ইকবাল নামে একজন মারা যায়। তার বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়। তিনি সিমেন্টের ট্রাকে কাজ করতেন। আর দগ্ধ হয়েছেন অন্তত তিনজন। তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তির জন্য পাঠানো হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ইনচার্জ মো. বাবুল জানান, সকালে হেমায়েতপুরের জোরপুল এলাকায় একটি তেলের লরি উল্টে আগুন ধরে গেলে চারটি ট্রাক ও একই প্রাইভেটকার পুড়ে যায়। এতে একজন নিহত হয়েছেন। এই ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

বিএনএ/ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী