24 C
আবহাওয়া
২:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » মেহেরপুরে দুই ভাইয়ের হত্যা, ৯ জনের মৃত্যুদণ্ড

মেহেরপুরে দুই ভাইয়ের হত্যা, ৯ জনের মৃত্যুদণ্ড


বিএনএ ডেস্ক :  মেহেরপুরের গাংনী উপজেলায় দুই সহোদর ভাই রফিকুল ও আবুজেল হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাঁচ আসামিকে আদালত বেকুসর খালাস দিয়েছেন।

রোববার (২ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপুতি কুমার বিশ্বাস এ রায় দেন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট কাজী শহীদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- গাংনী উপজেলার কাজিপুর গ্রামের কিয়ামতের ছেলে হালিম (৩৫), আছের উদ্দীনের ছেলে আতিয়ার (৪০), নজির আলীর ছেলে শরিফুল ইসলাম (৪০), মৃত দবীর উদ্দীনের ছেলে শরিফ (৪০) ও ফরিদ (৪৫), আব্দুল জলিলের ছেলে জালাল উদ্দীন (৪৩), আফেল উদ্দীনের ছেলে আজিজুল (৩৬), মুনছারের ছেলে মনি (২৫), নজির উদ্দীনের ছেলে দবির উদ্দীন (৩২)। এদের মধ্যে জালাল উদ্দীন পলাতক রয়েছেন। বাকিরা রায় দেওয়ার সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌশুলি ছিলেন অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক ও আসামি পক্ষের কৌশুলি ছিলেন মোঃ আতাউল হক, এ.কে.এম শফিকুল আলম ও কামরুল হাসান। মামলায় তদন্তকারি কর্মকর্তা ছিলেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

জানা যায়, আবুজেল ও রফিকুল ইসলাম বিগত ৬ জুলাই ২০১২ রফিকুলকে মারধর করে। এরপর ১৫ জুলাই আসামি মিল্টন মোবাইল ফোনে এ বিষয়টি নিয়ে আপোষ মীমাংসা করার কথা বলে দুইভাই (রফিকুল ইসলাম ও আবুজেলকে) ডেকে নেয়। এরপর দুই ভাই আর বাড়িতে ফিরেনি। এরপর ১৬ জুলাই ভোরে গাংনীর কাজিপুর গ্রাম মন্ডলপাড়ার লান্টুর মরিচ ক্ষেতে ২ ভাইয়ের মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় নিহতের বোন মোছাঃ জরিনা বেগম ১৪ জনকে আসামি করে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে