24 C
আবহাওয়া
১:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে চার প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে চার প্রতিষ্ঠানকে জরিমানা


বিএনএ, চট্টগ্রাম : বেশি দামে পোশাক বিক্রি, বাসি খাবার বিক্রিসহ নানা অপরাধে চট্টগ্রাম নগরীর ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত‌র। শনিবার (১ এপ্রিল) টেরিবাজার ও কেসিদে রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত‌র চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান।

তিনি জানান, নগরীর টেরিবাজারে ‘মনে রেখ’ নামে একটি প্রতিষ্ঠানে দেখা গেছে তারা নিজেদের ইচ্ছেমত মূল্য বসিয়ে পোশাক বিক্রি করছে। পোশাক আমদানির স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে না পারা, ক্রয় ও বিক্রয় রশিদ না রাখা, বিদেশি পণ্যে আমদা‌নি কার‌কের স্টিকার না থাকায় প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কেসিদে রোডে ডেকচি বাড়ি নামে একটি খাবারের দোকানে বা‌সি খাবার বি‌ক্রির উদ্দেশে সংরক্ষণ করায় ৭ হাজার টাকা, বেক এন্ড ফাস্টের পরিবেশক লাকী স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকার‌ী প‌রিচালক নাসরিন আক্তার, রানা দেবনাথ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে