25 C
আবহাওয়া
৯:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে তপু-মুগ্ধ

বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে তপু-মুগ্ধ


বিএনএ, বশেমুরবিপ্রবি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পরিষদ ২০২৩-২৪ এর  সভাপতি পদে অনিক চৌধুরী তপু এবং সাধারণ সম্পাদক পদে মাহমুদুর রহমান মুগ্ধ নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাজিদ রহমান শুভ। শুক্রবার (৩১ মার্চ) ডিবেটিং সোসাইটির কার্যালয়ে তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির মডারেটর ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. তাছলিম আহম্মদ, ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক মো. ফায়েকুজ্জামান মিয়া, ইতিহাস বিভাগের প্রভাষক রুহুল আমিন ও ইংরেজি বিভাগের প্রভাষক মঈনুল ইসলাম শাওন।

নবনির্বাচিত সভাপতি অনিক চৌধুরী তপু একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি  বলেন, “আমাকে নিরঙ্কুশভাবে নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞ। বিতর্কের উন্নতির লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। সেইসাথে বিতর্ক চর্চার সাহায্যে যুক্তিবাদী মানুষ গড়ে তোলে সকল নেতিবাচকতাকে পাশ কাটিয়ে বশেমুরবিপ্রবিকে সকল ইতিবাচক কাজের ব্র‍্যান্ড হিসেবে সবার সামনে উপস্থাপন করার চেষ্টা থাকবে আমাদের।”

সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মুগ্ধ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, “বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটি এতদিন যাবৎ যুক্তির মাধ্যমে মুক্তবুদ্ধির চর্চার যে কাজটি খুব নিখুঁতভাবে করে এসেছে তাকে আরও কয়েকধাপ এগিয়ে নিয়ে যাওয়াটাকেই আমাদের লক্ষ্য হিসেবে বিবেচনা করছি। দীর্ঘ চার বছর যুক্ত থাকার ফলে পূর্বের নেতৃত্বদের শক্তিশালী দিকগুলো ধারণ করে নতুনত্ব আনার চেষ্টা থাকবে আমাদের।”

প্রসঙ্গত, গঠনতন্ত্র অনুযায়ী আগামী সাত কার্যদিবসের মধ্যে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে সদস্যদের নির্বাচিত করবেন।

বিএনএনিউজ/ ফাহীসুল হক/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের