30 C
আবহাওয়া
১০:৫৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » শাহরুখ পুত্রের মাদক মামলার সাক্ষীর মৃত্যু

শাহরুখ পুত্রের মাদক মামলার সাক্ষীর মৃত্যু


বিএনএ, বিশ্বডেস্ক : শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদক মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইলের মৃত্যু হয়েছে। মাত্র ৩৬ বছর বয়সে নিজের বাড়িতে হার্ট অ্যাটাকে মারা যান সেইল, বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

মৃত প্রভাকর সাইল এনসিবির অন্যতম প্রধান সাক্ষী কেপি গোসাভির বডি গার্ড ছিলেন বলে জানা গিয়েছে।

পুলিস সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা নাগাদ তার মাহুলের নিজ আবাসেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। তাকে মুম্বাইয়ের ঘাটকোপারে রাজওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সেইলের আইনজীবী তুষার খাণ্ডারে জানান, সেইলের এই মৃত্যুর পিছনে তাঁর পরিবার কোনও ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন না। প্রভাকরের বাড়িতে বর্তমানে তাঁর মা, স্ত্রী এবং সন্তান রয়েছে। যদিও শেষকৃত্যের আগে পরিবার চাইছেন যেন গ্রাম থেকে সেইলের ভাইয়েরা আসা পর্যন্ত অপেক্ষা করা হয়।

প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসে মুম্বই থেকে গোয়াগামী এক প্রমোদতরীতে অভিযান চালিয়ে আরিয়ান খানকে গ্রেফতার করেন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। তারপর সেই সমীরের নামেই ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ