26 C
আবহাওয়া
৯:৫৪ পূর্বাহ্ণ - মে ১৫, ২০২৬
Bnanews24.com
Home » কুয়েতে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ

কুয়েতে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ


বিএনএ বিশ্বডেস্ক: কুয়েতে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণেরর পর ধোঁয়া উড়তে দেখা গেছে। আজ সোমবার (২ মার্চ) প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে ডয়চে ভেলে। কুয়েতে গত কয়েক ঘণ্টা ধরে দফায় দফায় বিমান হামলার সাইরেন বাজার পর এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

ওই বিস্ফোরণের পর কুয়েতের মার্কিন নাগরিকদের সতর্ক করেছে কুয়েতের মার্কিন দূতাবাস। এক বার্তায় জানিয়েছে, নিরাপদ স্থানে বা নিজ বাড়িতে সবচেয়ে নিচ তলায় বা মাটির নিচে বাঙ্কারে অবস্থান করতে, ঘরে থাকলে জানালার কাছ থেকে দূরে থাকতে। সেইসঙ্গে মিসাইল হামলার আশঙ্কা থাকায় কুয়েতের মার্কিন দূতাবাস থেকে দূরে অবস্থান করতেও বলা হয়েছে।

এদিকে আল-জাজিরা সূত্রে জানা যায়, কুয়েত সিটির কাছে অবস্থিত মিনা আল আহমাদি কারখানায় ক্ষেপণাস্ত্রের কিছু ধ্বংসাবশেষ এসে পড়েছে, এতে দুজন শ্রমিক সামান্য আহত হয়েছেন।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ