21 C
আবহাওয়া
৪:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » বরিশালে ডেঙ্গু জ্বরে নারীসহ তিনজনের মৃত্যু

বরিশালে ডেঙ্গু জ্বরে নারীসহ তিনজনের মৃত্যু

ডেঙ্গু

বিএনএ বরিশাল: বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মণ্ডল।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গৌরনদী উপজেলার তাসলিমা (৪০) ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার মো. জলিল (৫৫) এবং মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধানিসাফা এলাকার আমির আলি (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য পরিচালক শ্যামল জানান, নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গোটা বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ২৫৬ রোগী।

এদিকে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৭৪ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, ৫০ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ১১৮ জন, পটুয়াখালীতে ৩৫, ভোলায় ৩১, পিরোজপুরে ৫৯, বরগুনায় ৪৪ ও ঝালকাঠিতে ১২ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

বিএনএ/ সাইয়েদ কাজল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর