24 C
আবহাওয়া
২:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ‘হিট স্ট্রোকে’ রিকশাচালকের মৃত্যু

রাজধানীতে ‘হিট স্ট্রোকে’ রিকশাচালকের মৃত্যু


বিএনএ, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তীব্র গরমে অসুস্থ হয়ে আব্দুস সালাম (৫৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাবি দোয়েল চত্বরের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের ভাই মো. সাগর জানান , সকালে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান আব্দুস সালাম। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নন্দবালা গ্রামে। তিনি ঢাকার মানিক নগর কুমিল্লাপট্টি এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য  হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তীব্র গরম শুরু থেকে এ পর্যন্ত যারা মারা গেছেন বেশিরভাগই নিম্ন আয়ের লোকজন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে