28 C
আবহাওয়া
৮:১২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্বর্ণ ব্যবসায়ী আহত

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্বর্ণ ব্যবসায়ী আহত


বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. ইকবাল (৪০) নামে এক স্বর্ণ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে । শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে মাতুয়াইল মোল্লা বাড়ী ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার কাছে থেকে নগদ ২৫ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণ ও তার ব্যবহারিত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা।

পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ইকবালকে দুপুরে দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে ভর্তি রাখেন।

জানা যায়, স্বর্ণ ব্যবসায়ী ইকবাল যাত্রাবাড়ী মাতুয়াইলের পশ্চিমপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকেন। আহতের ভাই ইকরাম জানান, আমার ভাই একজন স্বর্ণ ব্যবসায়ী। সকালের দিকে মোটরসাইকেল চালিয়ে সে স্বর্ণের দোকানে যাচ্ছিল। এমন সময় পথিমধ্যে ৫ থেকে ৬ জনের ছিনতাইকারী দল তার পথরোধ করে দাঁড়ায়। এ সময় ছিনতাইকারীরা আমার ভাইয়ের কাছে থাকা নগদ ২৫ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণ ও তার ব্যবহারিত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।   ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় আমার ভাইকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যাত্রাবাড়ী থেকে রক্তাক্ত জখম অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি’।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু