29 C
আবহাওয়া
৮:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ইউরোপে প্রাকৃতিক গ্যাসের রেকর্ড মূল্যবৃদ্ধি

ইউরোপে প্রাকৃতিক গ্যাসের রেকর্ড মূল্যবৃদ্ধি

ইউরোপে প্রাকৃতিক গ্যাসের রেকর্ড মূল্যবৃদ্ধি

বিএনএ,ডেস্ক : ইউক্রেন- রাশিয়া যুদ্ধে ইউরোপের ইতিহাসে প্রথমবারের মতো প্রাকৃতিক গ্যাসের দাম প্রতি ১ হাজার ঘনমিটারে ২ হাজার ২০০ ডলারের উপরে উঠেছে। ২০২১ সালে ২৩ ডিসেম্বরের পর এটিই সর্বোচ্চ দর।বুধবার(২ জুলাই) প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে ৬০ শতাংশ। শুক্রবারের তুলনায় এখন দ্বিগুণ।

রাশিয়ার সংবাদমাধ্যম তাস জানায়,  মিনিটে মিনিটে গ্যাসের দাম বাড়ছে। রাশিয়া-ইউক্রেন সংকটের মধ্যে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দাম বৃদ্ধির ক্ষেত্রে প্রভাব ফেলেছে।রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ক্রমবর্ধমান সংকটের কারণে গ্যাস সরবরাহে ঘাটতির আশঙ্কা তৈরি হওয়ায় দাম দ্রুত বাড়ছে।

এদিকে, রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। ২০১৪ সালের জুনের পর প্রায় ৮ বছরে প্রথমবারের মতো ব্রেন্ট অপরিশোধিত তেলের ব্যারেল ১১৩ ডলারে পৌঁছেছে।

আজ (বুধবার) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে নানামুখী উদ্যোগ নেওয়ার পরও বিশ্ববাজারে দাম বাড়ছেই। এরই মধ্যে যুক্তরাষ্ট্রসহ আরও ৩০টি দেশের সংগঠন ইন্টারন্যাশনাল এনার্জি অ্যাজেন্সি তাদের জরুরি মজুত থেকে ৬০ মিলিয়ন ব্যারেল তেল ছেড়েছে। কিন্তু এরপরও দাম বেড়েই চলেছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী