27 C
আবহাওয়া
১:০৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » হজ্বে যেতে করোনার টিকা বাধ্যতামূলক

হজ্বে যেতে করোনার টিকা বাধ্যতামূলক

হজ্বে যেতে করোনার টিকা বাধ্যতামূলক

বিএনএ, বিশ্বডেস্ক : এ বছর হজ পালন করতে ইচ্ছুক সকলকে করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক করতে যাচ্ছে সৌদি সকার।  সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে সৌদি সংবাদমাধ্যম। যারা টিকা নেবেন না তারা এ বছর হজে অংশ নিতে পারবেন না।

সৌদি স্বাস্থ্যমন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়াহ এ বছরের পবিত্র হজে অংশ নেওয়ার ক্ষেত্রে কোভিড-১৯ এর টিকা নেয়ার বিষয়টি মূল শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন।  হজ পালনকারীদের কোভিড-১৯ এর সংক্রমণ থেকে মুক্ত রাখতে পদক্ষেপ গ্রহণে একটি কমিটি গঠনেরও নির্দেশনা দিয়েছেন ডা. আল রাবিয়াহ। যদিও চলতি বছরের জুলাই মাসে হজে অংশ নেওয়ার বিষয়টি এখনও পরিষ্কার নয়।

মন্ত্রীর নির্দেশনা সম্বলিত প্রজ্ঞাপনকে উদ্ধৃত করে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, হজের সময় মানুষকে স্বাস্থ্যসেবা দিতে প্রয়োজনীয় জনবল সরবরাহের জন্য দ্রুত প্রস্তুতি নিতেও মন্ত্রী আহ্বান জানিয়েছেন।

করোনা ভাইরাস মোকাবিলায় সীমিত সংখ্যক সৌদি এবং দেশটিতে অবস্থানরত বিদেশি মুসলিমদের অংশগ্রহণে গত বছর হজ পালন করা হয়েছিল।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ