21 C
আবহাওয়া
১১:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » তুরস্ক ও কাতারের মাসব্যাপী যৌথ মহড়া শুরু

তুরস্ক ও কাতারের মাসব্যাপী যৌথ মহড়া শুরু

তুরস্ক ও কাতারের মাসব্যাপী যৌথ মহড়া শুরু

বিএনএ, বিশ্বডেস্ক : পারস্য উপসাগরের উপকূলীয় এলাকায় যৌথ সামরিক মহড়া শুরু করেছে তুরস্ক ও কাতার। কাতারের উপকূলীয় এলাকায় আজ থেকে এই মহড়া শুরু হয়েছে, এটি চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

‘আল আদিদ-২০২১’ শীর্ষক এই মহড়ায় দুই দেশের পদাতিক ও কামান ইউনিট অংশ হচ্ছে। দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদার এবং রণশক্তি বাড়ানোর লক্ষ্যে এই মহড়া চালানো হচ্ছে বলে কাতারের গণমাধ্যম জানিয়েছে।

এর আগে গত ডিসেম্বরের মাঝামাঝিতেও তুরস্ক ও কাতার সামরিক মহড়ায় অংশ নেয়। সে সময় মহড়ার একটি পর্ব অনুষ্ঠিত হয় রাজধানী দোহার এক জনবহুল এলাকায়। সেখানে তারা সন্ত্রাসবাদ মোকাবেলার কৌশল রপ্ত করতে অনুশীলন চালায়।

২০১৭ সালে এই দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক জোরদার হয় এবং দুই দেশ সামরিক চুক্তি সই করে। এই চুক্তির ভিত্তিতে কাতারে সামরিক ঘাঁটি স্থাপন করেছে তুরস্ক এবং নিয়মিতভাবে যৌথ মহড়া চালিয়ে আসছে। (পার্সটুডে)

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী