25 C
আবহাওয়া
১:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » পঞ্চম দফায় আরো ৩ হাজার রোহিঙ্গা যাচ্ছে ভাসানচর

পঞ্চম দফায় আরো ৩ হাজার রোহিঙ্গা যাচ্ছে ভাসানচর

রোহিঙ্গাভাসানচর

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় কেন্দ্র থেকে পঞ্চম দফায় আরো তিন হাজার রোহিঙ্গা ভাসানচর যাচ্ছেন। মঙ্গলবার (২ মার্চ) তাদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন তারা। সে লক্ষ্যে আগের মতো উখিয়া কলেজ মাঠে ট্রানজিট পয়েন্টে জড়ো হয়েছেন রোহিঙ্গারা।

স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের এবারও দুইদিন পৃথকভাবে যাত্রা করানো হবে। এর আগে চার দফায় নোয়াখালীর ভাসানচরে আবাসন নিশ্চিত করেছে ৯ হাজার ৫৪০ জন রোহিঙ্গা।

আগের মতো উখিয়া ডিগ্রি কলেজ মাঠ এলাকা থেকে দিনে দুভাগে ভাগ করে বাসগুলো চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এসব যানবাহন আগে থেকেই প্রস্তুত রাখা হয়। পুরো ৩৪ ক্যাম্প থেকেই রোহিঙ্গারা ট্রানজিট পয়েন্টে আসা শুরু করে।

অনেকে সোমবার বিকেলে এবং আজ মঙ্গলবার সকালে এসে পৌঁছান। বুধবার যারা ভাসানচরের পথে বের হবেন তারা মঙ্গলবার সন্ধ্যা ও বুধবার সকাল-দুপুরে ট্রানজিট পয়েন্ট আসবে। দুদিনের যাত্রার জন্য প্রায় অর্ধশতাধিক বাস, একাধিক কাভার্ডভ্যান ও প্রয়োজনীয় অন্য যানবাহন প্রস্তুত রাখা হয়েছে।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের মাঝিরা বলেন, ভাসানচরের পরিবেশ, থাকা খাওয়ার সুবিধা সম্পর্কে ব্রিফিং করার পরও যারা যেতে রাজি হচ্ছে তাদের নিবন্ধনের মাধ্যমে ভাসানচর স্থানান্তর করার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ