25 C
আবহাওয়া
১:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » এমাসেই তাপমাত্রা ছাড়াবে ৪০ ডিগ্রী

এমাসেই তাপমাত্রা ছাড়াবে ৪০ ডিগ্রী

এমাসেই তাপমাত্রা ছাড়াবে ৪০ ডিগ্রী

বিএনএ, ঢাকা : চলছে বসন্ত। আস্তে আস্তে সূর্যের তেজ যেনো বেড়েই চলেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে চলতি মাসে তাপমাত্রা ছাড়াতে পারে ৪০ ডিগ্রী সেলসিয়াস। চলতি মাসেই বয়ে যাবে মৃদু থেকে মাঝারি একাধিক তাপপ্রবাহ। সেইসঙ্গে বজ্র-শিলাবৃষ্টিসহ এক থেকে দুইদিন মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড়ও হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুই দিন ধরে দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে। আর আজ আগের কয়েক দিনের চেয়ে রাজধানীর সকালের তাপমাত্রা ছিল আরও বেশি। স্বাভাবিকের চেয়ে ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি ছিল। সাধারণত এপ্রিলের শুরুতে গ্রীষ্মের আবহাওয়া শুরু হলে এ তাপমাত্রা থাকে।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আজও যশোরে তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রাজশাহীতেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সকাল ছয়টায় রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অথচ গত ৩০ বছরের গড় অনুযায়ী মার্চের এক তারিখে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ১৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ৩০ ডিগ্রি সেলসিয়াস।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ