20 C
আবহাওয়া
৬:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » পানি নেই হিলি হাসপাতালে, দুর্ভোগে রোগীরা

পানি নেই হিলি হাসপাতালে, দুর্ভোগে রোগীরা


বিএনএ ডেস্ক:দিনাজপুরের হাকিমপুর (হিলি) স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে পানি না থাকায় চরম ভোগান্তিতে রয়েছেন রোগীরা।

সোমবার (১ মার্চ) সকালে হাকিমপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদ আল হাসান বিষয়টির সত‌্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী রোগীদের অভিযোগ, হাসপাতালে দুই থেকে তিনদিন ধরে পানি নেই। এজন‌্য খুব কষ্ট পোহাতে হচ্ছে তাদের।

মহিলা ওয়ার্ডের ২৮ নম্বর বেডের রোগী আখলিমা বেগম বলেন, ‘দুই থেকে তিন ধরে আমাদের এই ওয়ার্ডে পানি নেই। কয়েক দিন ধরে খুব কষ্টে আছি। নিরুপায় হয়ে আজ বাড়ি চলে যাচ্ছি।’

২৬ নম্বর বেডের কহিনুর বেগম বলেন, ‘আমি অসুস্থ। পানি নিতে বার বার নিচে যেতে হচ্ছে। বাথরুমের জন্য অন্য ওয়ার্ডে যাচ্ছি।’

১৪ নম্বর বেডের রোগীর মেয়ে পরিবানু বলেন, ‘হাসপাতালের লোকজনকে বার বার বলার পরও পানির কোনো ব্যবস্থা করছে না। আমার মা বয়স্ক অসুস্থ মানুষ, তাকে নিয়ে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া-আসা বড় কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালের একজন লোক বলছেন এটা ঠিক করতে। তিনি বলেছেন ১০ থেকে ১৫ দিন সময় লাগবে।’

২৪ নম্বর বেডের মল্লিকা বেগম বলেন, ‘এত কষ্ট করা যায়? অসুস্থ মানুষ, শরীর চলে না। তারপর আবার পানির কষ্ট। থাকবো না, চলে যাবো। বাড়িতেই ভালো থাকবো।’

মহিলা ওয়ার্ডের নার্স শিরিনা আক্তারের কাছে পানি নেই কেন জানতে চাইলে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘মোটর পুড়ে গেছে, তাই পানি নেই। এটা কবে যে ঠিক হয় তার কোনো হিসাব নেই।’

হাকিমপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, হাসপাতালের বড় পাম্পটি পুড়ে গেছে। মেরামত চলছে, আশা করি, দুই-একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী